সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ৪টি খাবার খাওয়া বন্ধ করুন! কী কী রয়েছে সেই তালিকায়?

 

ডায়েটে কিছু পরিবর্তন আনলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই হার্টের যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হার্ট অ্যাটাকের ঝুঁকি এ়ড়াতে বাড়িতে ৪ প্রকার খাবার নিয়ে আসা বন্ধ করার পরামর্শ দিলেন দিল্লির হৃদ্‌রোগ চিকিৎসক আলোক চোপড়া।

 

হৃদ্‌রোগ ঠেকাতে হেঁশেলে ৪টি খাবার ভুলেও ঢোকাবেন না। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অনিয়ন্ত্রিত জীবনধারা, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং শরীরচর্চার অভাবের জেরে হার্টের সমস্যা এখন ঘরে ঘরে। উচ্চ রক্তচাপ, রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল— এ সব যেন মানুষের নিত্যসঙ্গী। তবে এর থেকে মুক্তি পেতে ওষুধ তো আছেই। কিন্তু এক বার ওষুধ খাওয়া শুরু করলে, সেই অভ্যাস বন্ধ করা মুশকিল। তাই প্রথম থেকেই ওষুধনির্ভর জীবন বেছে না নিয়ে, ডায়েটে কিছু পরিবর্তন আনলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই হার্টের যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে বাড়িতে ৪ প্রকার খাবার নিয়ে আসা বন্ধ করার পরামর্শ দিলেন দিল্লির হৃদ্‌রোগ চিকিৎসক আলোক চোপড়া।


কী কী খাবার রয়েছে সেই তালিকায়?

প্রক্রিয়াজাত মাংস: বাড়িতে তৈরি টাটকা খাবার যত খাবেন, ততই ভাল থাকবে স্বাস্থ্য। চিকিৎসক বলেন প্রক্রিয়াজাত খাবার, যেমন সসেজ, সালামি, বেকন, প্রক্রিয়াজাত মাংস— এগুলি কেনা বন্ধ করতে হবে। টাটকা মাংস কিনে খাওয়াই স্বাস্থ্যের জন্য ভাল। প্রক্রিয়াজাত মাংসে নানা প্রকার রাসায়নিক মেশানো থাকে সেগুলির মেয়াদ বৃদ্ধির জন্য। এই রাসায়নিকগুলি হৃদ‌্‌যন্ত্র আর পেট— কোনওটার জন্যই ভাল নয়।


মিষ্টিজাতীয় পানীয়: খুদে থেকে বড়, সকলেই এই ধরনের পানীয়ের প্রতি আকৃষ্ট হন। চিকিৎসক আলোকের মতে, হরেক কম নরম পানীয়, এনার্জি ড্রিঙ্ক, প্যাকেটজাত ফলের রসের মতো পানীয়গুলি হেঁশেলে একেবারেই ঢোকানো উচিত নয়। আলোক বলেন, ‘‘এই পানীয়গুলি চিনির বোমা ছাড়া আর কিছুই নয়। এগুলি খেলে ডায়াবিটিসের ঝুঁকি বাড়ে। আর ডায়াবিটিসের হাত ধরে হৃদ্‌রোগের আশঙ্কাও বেড়ে যায় খয়েক গুণ।’’

প্রথম থেকেই ওষুধনির্ভর জীবন বেছে না নিয়ে, ডায়েটে কিছু পরিবর্তন আনলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই হার্টের যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছবি: সংগৃহীত।

নোনতা খাবার: চিপ‌্স, ভুজিয়া, নোনতা বিস্কুট নিয়মিত খাওয়া কখনওই উচিত নয়। সম্ভব হলে এগুলি রোজের ডায়েট থেকে একেবারে বাদ দিতে পারলেই ভাল। চিকিৎসক সতর্ক করে বলেন, এই খাবারগুলির মূল উপাদান হল পরিশোধিত তেল আর নুন। এই দু’টি উপাদানই নিঃশব্দে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে আর রক্তচাপ বাড়লে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়বে।

প্যাকেটবন্দি মিষ্টি: বাড়িতে অনেক সময়ই এমন অনেক জিনিস কিনে আনা হয় যেগুলির মধ্যে লুকোনো চিনি থাকে। চিনি কিন্তু হৃদ্‌যন্ত্রের বড় শত্রু, তাই বাজার থেকে কিছু প্যাকেটবন্দি খাবার, যেমন কুকিজ়, গামিজ়, কেক কেনার আগে তাতে কতটা চিনি আছে তা পরখ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। প্যাকেটবন্দি এই মিষ্টি খাবারগুলিতে চিনি, রাসায়নিক রং আর ট্রান্স ফ্যাট মেশানো থাকে, যা হৃদ্‌যন্ত্রের পক্ষে মোটেও ভাল নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

sentence কাকে বলে?কত প্রকার ও কী কী?বিস্তারিত আলোচনা কর?

                   THE SENTENCE 01 . SENTENCE কাকে বলে ?  উ: যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারনা সম্পূর্ণরুপে প্রকাশ করে তা কে SENTENCE বলে । 02. SENTENCE কত প্রকার ও কি কি? উ: অর্থভেদে sentence ৫ প্রকার । 1. Assertive sentence (বিবৃতিমূলক)। 2. Interrogative sentence (প্রশ্নবোধক)। 3. Imperative sentenceর্ (অনুঙ্গা বাচক)। 4. Optative sentence (প্রার্থনামূলক)। 5. Exclamatory sentence (বিস্ময়সূচক )। Structure: What Is It 01.Assertive sentence : যে sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে । South & Hollywood Webseries Free Download Assertive sentence ২ প্রকার : i  Affirmative sentence :  sub.+verb+Object +place +time +ext. She is well today Amazon Carrier Job Apply Now ii. Negative sentence :  sub.+a/v ( auxiliary verb)+not+verb + place+ time+ others. She is not well today 02.Interrogative sentence : যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় । Question wo...

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ? Voice এর সংজ্ঞা :   Voice  অর্থ বাচ্য , ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই  Voice  বা বাচ্য বলে । নিচের বাক্য দুটি পড়  I eat a mango ( আমি একটি আম খাই) । A mango is eaten by me (আমার দ্বারা একটা  আম খাওয়া হয়)। প্রথম বাক্যে   subject হল I  2য় বাক্যে subject হল    A mango  প্রথম বাক্যে objects হল a mango 2য় বাক্যে objects হল me ( I এর objective case). প্রথম বাক্যে verb 'eat' হল active(সক্রিয়) এখানে করতা নিজেই কাজ করছে। ২য় বাক্যে verb 'is eaten' হল নিস্ক্রিয় (করতার উপরে চাপানো হরছে) এবার বুঝতে পারছ বাক্য দুটির গঠনগত পাথক্য?  কিন্তু এদের উভয় বাক্যের বক্তব্য একই।প্রধান ব্যাপার হলো verb ১ম বাক্যে eat মানে খাই, ২য় বাক্যে is eaten মানে 'খাওয়া হয়'-সরাসরি বলা হরছে না যেন নিস্ক্রিয় ভাবে ঝিমিয়ে ঝিমিয়ে বলা হচ্ছে। প্রথম verb টি ( eat-খাই) দেখলেই যে করতার (I)প্রভাব চোখে/কানে এসে লাগে , ২য় বাক্যের verb (is eaten-খাওয়া হয়)টি দেখলে তার করতার কথা মনে পড়ে না। verb ...

It এর ব্যবহার |Use of 'It'

  Introduction: " IT " It এর বিভিন্ন মুখি ব্যবহার আছে।এমন এমন কিছু খেত্নে ক্ষেত্র আছে যেখানে IT এর ব্যবহার অনিবার্য হয়ে পড়ে। সুতরাং এর ব্যবহার সন্মন্ধে স্পষ্ট   জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ ছাত্রছাত্রীরা ই এর ব্যবহার টি সচেতনভাবে এবং সঠিকভাবে করতে পারেনা ফলো তো অনেকেই এটিকে এড়িয়ে যায় আবার কিছু কিছু শিক্ষার্থী দুই একটি ক্ষেত্রে আইটি'It' কে ব্যবহার করে থাকে কিন্তু সচেতনভাবে নয় বলা যায় না জেনেই এই অধ্যায়ের অঙ্গীকার হল ছাত্রছাত্রীদের কাছে এটি একটি সুস্পষ্ট এবং সহজবোধ্য করে তোলা। এখানে 'It' এর বিভিন্ন ব্যবহারকে মোট দুই দিক থেকে আলোচনা করা হবে যথা  1. It as a Pronoun  2. Introductory It  ELABORATE DISCUSSION পার্ট অফ স্পিচ(part of speech) অধ্যায় তোমরা প্রনাউন(pronoun) সম্বন্ধে শিখেছ তাই না ?মনে আছে প্রোনাউন কাকে বলে নাউন(noun) এর বদলে যেসব word  ব্যবহার করা হয় সেগুলো pronoun বলে  যেমন  Rahim is a boy  He goes to school regularly এখানে দ্বিতীয় বাক্যটিতে হি শব্দটি রহিম নামটি পরিবর্তন বসে একই ব্য...